NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

তুরাগের ‘শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজ’ সুলতান গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৫২ পিএম

তুরাগের ‘শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজ’ সুলতান গ্রেপ্তার

পুলিশের তালিকায় থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমরান হোসেন ওরফে সুলতান (৩৫) ও তার আরেক সহযোগী মো. সাজু মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উত্তরা দিয়াবাড়ি ১৮ নম্বর সেক্টর পঞ্চবটি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। 

আটক সুলতান তুরাগ থানা ১৮ নম্বর সেক্টর চান্দুরা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। কিশোর গ্যাং সৃষ্টির মধ্য দিয়ে ২০১৬ সালের দিকে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন।

 

তুরাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাৎ খান কালের কণ্ঠকে বলেন, সম্প্রতি তুরাগ থানায় সন্ত্রাস-চাঁদাবাজির উৎপাত কমাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তুরাগ থানার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের একজন মো. সুলতান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সুলতানের বিরুদ্ধে হত্যা মামলা, সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। 

তিনি আরো বলেন, সুলতানকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ চলছে।

তার বিরুদ্ধে তুরাগ থানায় আরো একটি মামলা করা হয়েছে। প্রয়োজনের তথ্য শেষে আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে। 

 

খোঁজ নিয়ে জানা যায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে তুরাগ থানায় মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন সুলতান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে ছাত্র জনতার ওপর হামলাও চালান তিনি।

পরে আত্মগোপনে চলে যান।