NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৬ এএম

সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ দিতে ২১-২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রফিকুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত এবারের ডব্লিউইএফ সম্মেলনের প্রতিপাদ্য- শেপিং দ্য ইন্টেলিজেন্ট এজ। এর আলোকে আয়োজিত বিভিন্ন সেশনে প্রধান উপদেষ্টা অংশ নেবেন।

 

 

মুখপাত্র জানান, প্রধান উপদেষ্টা সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের সরকারের প্রধান, রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত এবং এসডিজিবিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর।