NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

পাকিস্তানকে এবার ধসিয়ে দেবে ভারত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:৪২ এএম

>
পাকিস্তানকে এবার ধসিয়ে দেবে ভারত

ক্রিকেটের ময়দানে ভারত-পাকিস্তানের সবশেষ দ্বৈরথ এখনো বিস্ময় জাগায়। বিশ্বমঞ্চে যে দলটিকে কখনো হারাতে পারেনি পাকিস্তান, সেই তারাই কিনা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিল। প্রায় এক বছর পর ফের মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। তবে এবার আর ভারত বধ করতে পারবে না পাকিস্তান, এমনটা মনে হচ্ছে খোদ দেশটিরই সাবেক ক্রিকেটারের।

২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। পরদিনই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে মুখোমুখি হবে ‘চিরশত্রু’ ভারত ও পাকিস্তান। সেই লড়াইয়ের উত্তাপ এরই মধ্যে টের পাওয়া যাচ্ছে। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে বোদ্ধারাও নড়েচড়ে বসেছেন।

 

সম্প্রতি এই ম্যাচ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে নিজের ভাবনা ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান রশিদ লতিফ। সবশেষ ম্যাচে ভারতের ভরাডুবি হলেও ঐতিহাসিকভাবে পাকিস্তানের চেয়ে দেশটি এগিয়ে আছে এবং আরব আমিরাতের কন্ডিশনও রোহিত শর্মাদের সাহায্য করবে বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার, ‘সংযুক্ত আরব আমিরশাহির পরিস্থিতি ভারতের জন্য উপযুক্ত। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সব কিছুতে বাজিমাত করবে ভারত।’

এশিয়া কাপের ফেভারিট হিসেবেও পাকিস্তানের চেয়ে ভারতকে এগিয়ে রাখছেন লতিফ, ‘ভারতীয় দল যে কোনও মূল্যে এশিয়া কাপের শিরোপা জিততে চাইবে এবং ভারতের সব খেলোয়াড় যদি ফিট থাকে। তবে শিরোপার সবচেয়ে শক্তিশালী দাবিদার হবে।’

 

এশিয়া কাপের জন্য সবার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান। ৩ আগস্ট এক বিবৃতিতে দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৮ আগস্ট এশিয়া কাপের দল দেবে ভারত।