NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৫, ০৩:১০ এএম

টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক

সমালোচনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। এবার তাকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিজের এক্স অ্যাকাউন্টে এই প্রতিক্রিয়া দেন ইলন। 

দুর্নীতির অভিযোগে আলোচিত টিউলিপ সিদ্দিকির পদত্যাগের বিষয়ে মারিও নাউফালের একটি টুইট বার্তা শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, লেবার পার্টির শিশুকল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।

 

 

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তাঁর কাঁধে।

গত আগস্টে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এতে টিউলিপ সিদ্দিকির সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠলে তাকে বহিষ্কারের দাবি ওঠে।

এক পর্যায়ে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন তিনি।