NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

লাল-সবুজ জার্সিতে খেলতে মুখিয়ে ইংলিশ লিগের হামজা চৌধুরী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:৩০ এএম

লাল-সবুজ জার্সিতে খেলতে মুখিয়ে ইংলিশ লিগের হামজা চৌধুরী

বাংলাদেশের জার্সিতে খেলার সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর এখন মাঠে নামার অপেক্ষা। আর সেই অপেক্ষা শেষ হতে পারে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে ভারতের শিলংয়ে ম্যাচটি হওয়ার সম্ভাবনাই বেশি। সবকিছু ঠিক থাকলে এ ম্যাচেই লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে হামজার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল আছেন ইংল্যান্ড সফরে। বুধবার রাতে লেস্টার সিটির ম্যাচের পর বাফুফে সভাপতি সাক্ষাৎ করেছেন হামজার সঙ্গে। এ সময় বাফুফের সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ এবং হামজা চৌধুরীর বাবা ও মা উপস্থিত ছিলেন।

 

লন্ডন থেকে বাফুফে সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ  বলেন, 'হামজা চৌধুরীর বাবা ও মায়ের আমন্ত্রণে সভাপতি ও আমি স্টেডিয়ামে যাই এবং খেলা দেখি। ম্যাচের পর হামজা এসে সাক্ষাৎ করেন এবং পরে তার সৌজন্যে নৈশভোজে আমরা অংশ নেই।'

 

ইমতিয়াজ হামিদ সবুজ বলেন, 'হামজার বাবা ও মা আমেদর অনেক সম্মান করেছেন। হামজাও ছিলেন অনেক আন্তরিক। তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন। কবে খেলবেন তা নিয়ে যেন হামজার তর সইছে না।'