NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়ালো নতুন এলাকায়


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪৫ এএম

লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়ালো নতুন এলাকায়

ভয়াবহ দাবানল লস অ্যাঞ্জেলেসের আরও একটি কাউন্টিতে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) নতুন করে ভেনচুরা কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ে। এরইমধ্যে সেখানকার ৫৬ একর জায়গা পুড়ে গেছে।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তবে তীব্র বাতাসে বেশ বেগ পেতে হলেও, তারা আগুনের এগিয়ে যাওয়া থামাতে সক্ষম হয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে জ্বলতে থাকা আগুন একটুও নিয়ন্ত্রণে আনা যায়নি। কর্মকর্তারা বলছেন, এই আগুন জরুরি সেবাদানকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

ওই এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্যমতে, ক্যালিফোর্নিয়ায় বর্তমানে ১২৪টি ছোট-বড় দাবানল চলমান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৪ বর্গ কিলোমিটারের বেশি জায়গা। ধ্বংস হয়েছে ১২ হাজারের বেশি অবকাঠামো।

লস অ্যাঞ্জেলেসকে তছনছ করে দিয়েছে এবারের দাবানল। পুড়ে ছাই হয়ে গেছে এলাকার পর এলাকা। ঘরবাড়িসহ দামি সব স্থাপনা মিশে গেছে মাটির সঙ্গে। মানুষের দুর্দশা পৌঁছেছে চরমে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আগুনের সূত্রপাতের পর লস অ্যাঞ্জেলেসে ছয়টি দাবানল ছড়িয়ে পড়ে। এখনো সক্রিয় রয়েছে তিনটি। এর মধ্যে শহরের পশ্চিম অংশে প্যালেসেইডস ও পূর্বে এটন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি। এই দুই দাবানল খুব সামান্যই নিয়ন্ত্রণে আনা গেছে। শহরটিতে রেড অ্যালার্ট জারি রয়েছে।

বাতাসের গতি আবার বাড়তে থাকায় বিপাকে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় মরুভূমি থেকে সৃষ্টি হওয়া এই বাতাস বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ওপর দিয়ে ঘণ্টায় ৮০ থেকে ১১২ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে, আগুন নেভানোর কাজে এরইমধ্যে ক্যালিফোর্নিয়ার আশপাশের সাত অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোও।

সূত্র: সিএনএন