NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কামিন্সকে হারিয়ে আইসিসির মাসসেরা ক্রিকেটার বুমরাহ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৪১ পিএম

কামিন্সকে হারিয়ে আইসিসির মাসসেরা ক্রিকেটার বুমরাহ

অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকে হারিয়ে ডিসেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জাসপ্রিত বুমরাহ। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত বোলিং করে এই সম্মাননা অর্জন করেছেন তিনি। পুরো সিরিজ সর্বোচ্চ ৩২ উইকেট শিকার করেছিলেন ডানহাতি ভারতীয় পেসার।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৯ ইনিংসে ৩ বার ফাইফার পূর্ণ করেছেন বুমরাহ।

 

এ সিরিজের ৫ ম্যাচে মাত্র একটি টেস্ট জিতেছে ভারত। পার্থে ভারতের ঐতিহাসিক জয়ের ম্যাচটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। রোহিত শর্মার নেতৃত্বে খেলা ৩টি ম্যাচ হেরেছে ভারত। একটি হয়েছে ড্র।

বুমরাহের পেছনে থেকে মাসসেরা হওয়ার দৌড় শেষ করেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার পেসার ড্যান পিটারসন।

 

বিশ্বব্যাপী ক্রিকেট ভক্ত, আইসিসি হল অব ফেমের বিশেষজ্ঞ প্যানেল, সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও সাংবাদিকদের ভোটে জিতে মাসসেরা হয়েছেন বুমরাহ।

সেরার স্বীকৃতি পাওয়ার পর সংবাদ বিজ্ঞপ্তিতে বুমরাহ বলেন, ‘আমি ডিসেম্বরের আইসিসি পুরুষ প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়ে রোমাঞ্চিত। ব্যক্তিগত সম্মাননা অর্জন করা সব সময়ই আনন্দের। নিজ প্রচেষ্টার স্বীকৃত পাওয়া সর্বদাই সুন্দর। বোর্ডার-গাভাস্কার ট্রফি ছিল কঠিন লড়াই করা প্রতিযোগিতাগুলোর একটি। সেখানে দেশের হয়ে পারফর্ম করা আমার জন্য সম্মানের।’

 

নারী ক্যাটাগরিতে গেল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।