NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

অক্ষয়-প্রিয়দর্শন জুটির নতুন সিনেমায় থাকছেন টাবু-যিশু


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ০৮:৪৬ এএম

অক্ষয়-প্রিয়দর্শন জুটির নতুন সিনেমায় থাকছেন টাবু-যিশু

নতুন বছরে বলিউডে সবচেয়ে সুখের সংবাদ ভক্তদের জন্য, আবার জুটি হয়ে ফিরছেন কমেডি কিং প্রিয়দর্শন ও অক্ষয় কুমার। ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’, ‘গরম মশালা’র মতো একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে অক্ষয়-প্রিয়দর্শন জুটি। তবে মাঝে তাঁদের সম্পর্কে ভাঁটা পড়ে! দীর্ঘ ১৪ বছর বন্ধুত্বের খরা কাটিয়ে এবার একসঙ্গে ‘ভূতবাংলো’ নিয়ে আসছেন অক্ষয়-প্রিয়দর্শন। যে সিনেমার শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে।

 

 


 

আর অক্ষয় কুমারের সেই ‘ভূতবাংলো’তেই বিশেষ চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। এবার সিনেমাটিতে যুক্ত হওয়ার খবর জানালেন অভিনেত্রী টাবু। সেই সঙ্গে জানালেন, যিশু সেনগুপ্তও রয়েছেন এতে। রবিবার শুটিং শুরু হওয়ার খবর দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।

তার সেই পোস্টেই যিশু সেনগুপ্তর নাম জ্বলজ্বল করছে। ক্যাপশনে লেখা- ‘আমরা এখানে বন্দি।’

 


 

টলিউড, বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি মিলিয়ে যিশু বর্তমানে বেশ ব্যস্ত অভিনেতা। বাংলা সিনেমার পাশাপাশি চুটিয়ে হিন্দিতেও অভিনয় করছেন।

৩টি দক্ষিণী সিনেমাও করে ফেলেছেন। প্রথম সারির বলিউড ছবি ‘মারদানি’, ‘মণিকর্নিকা’, ‘বরফি’, ‘পিকু’, ‘শকুন্তলা দেবী’র মতো সিনেমার পাশাপাশি ট্রায়াল সিরিজেও অভিনয় করেছেন যিশু। সম্প্রতি দেবের বিপরীতে ‘খাদান’-এ খলচরিত্রে বাজিমাত করেছেন অভিনেতা। এবার বলিউডের বিগ বাজেট সিনেমায় যিশু। প্রিয়দর্শন পরিচালিত সিনেমায় প্রথমবার অভিনয় করতে চলেছেন যিশু।
আর সেই খবরটা ফাঁস করলেন টাবু। অক্ষয়-প্রিয়দর্শনের ‘ভূতবাংলো’তে ওয়ামিকা গাব্বিও রয়েছেন।

 

জানা যাচ্ছে, এই সিনেমার সিংহভাগ শুটিং হবে কেরালা, শ্রীলঙ্কা এবং গুজরাতে। ‘ভূত বাংলো’র গল্পের অন্যতম ট্যুইস্ট হচ্ছে ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাযাদুকে ঘিরেই আবর্তিত হবে গল্প। ‘ভুল ভুলাইয়া’র মতো এই সিনেমাও বক্স অফিসে সুনামি আনতে পারবে কি না, আপাতত সেদিকেই নজর অক্ষয় ভক্তদের।