NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বঙ্গবন্ধু বাঙালির মর্যাদা প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছিলেন


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ পিএম

>
বঙ্গবন্ধু বাঙালির মর্যাদা প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছিলেন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু একজন ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন। বাঙালি  জাতির প্রতি তার পরম ভালোবাসা ছিল। তিনি মনে করতেন, বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করার সম্পূর্ণ দায়িত্ব তার এবং ঠিক সেভাবেই তিনি বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করে গেছেন।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাঙালি কী করল, আর না করল তাতে বঙ্গবন্ধুর কিছু আসে যায় না। বরং বঙ্গবন্ধুকে সঠিকভাবে স্মরণ করে শ্রদ্ধা জানায়, তাহলেই বাঙালি জাতির উন্নতি হবে। বাঙালি জাতি হিসেবে একটি ভালো জায়গায় পৌঁছাবে।

আইনমন্ত্রী জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে গতানুগতিক আয়োজনের বাইরে কিছু ভিন্নধর্মী কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে পরিষ্কারভাবে জানানো দরকার, একজন ফকির হত্যার বিচার হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার দীর্ঘ ২১ বছর বন্ধ করে রাখা হয়েছিল। এজন্য ইনডেমনিটি অধ্যাদেশ ও আইন জারি করা হয়েছিল। 

শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্ম এবং বর্তমান বাস্তবতায় প্রাসঙ্গিকতার বিষয়ে আলোচনা করার পরামর্শ দেন আইনমন্ত্রী। এ বছর বড় পরিসরে শোক দিবসের অনুষ্ঠান করার নির্দেশ দেন এবং অনুষ্ঠানমালার বিষয় ও সময়সূচি নির্ধারণ করে দেন তিনি। আইন মন্ত্রণালয় ১৬ আগস্ট এতিমখানায় খাবার বিতরণ করবে এবং ২১ আগস্ট দোয়া ও আলোচনা সভার আয়োজন করবে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক, অতিরিক্ত সচিব হাফিজ আহমেদ চৌধুরীসহ আরও অনেকে।