NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:২৫ এএম

গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। তাছাড়া আহত হয়েছেন এক লাখ নয় হাজার ৩৭৮ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল।

নতুন বছরে অর্থাৎ ২০২৫ সালের প্রথম নয় দিনে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে অন্তত ৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিদিনিই সেখানে প্রাণঘাতী হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

 

গাজার পাশাপাশি পশ্চিমতীরেও নিয়মিত বিরতিতে অভিযান পরিচালানা করছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত রয়েছে ধরপাকড়।

এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইয়েমেনের সঙ্গে উত্তেজনা থামেনি। কারণ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা।

 

অন্যদিকের হুথিদের লাগাম টেনে ধরতে ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

সূত্র: আল-জাজিরা