NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

মুস্তাফিজের পরিবর্তে তাইজুল-নাসুমের একজনকে খেলাবে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১০ পিএম

>
মুস্তাফিজের পরিবর্তে তাইজুল-নাসুমের একজনকে খেলাবে বাংলাদেশ

চোট জর্জর বাংলাদেশ দল। দুই উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও লিটন দাস জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন। সব শেষ ওয়ানডেতে শুক্রবার ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়েছেন শরিফুল ইসলাম। ব্যাটিংয়ের সময় হাতে চোট পান মুশফিকুর রহিম। এবার সে দলে যুক্ত হয়েছে আরেক পেসার মুস্তাফিজুর রহমানের নাম।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, শরিফুল আর মুশফিক শঙ্কা মুক্ত। আগামীকাল রোববার (৭ আগস্ট) ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে তাদেরকে। তবে অ্যাঙ্কেলের চোটে পড়া মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ায় তাকে ছাড়াই মাঠে নামতে হবে। সঙ্গে গত ম্যাচে একজন বাঁহাতি স্পিনারের যে অভাববোধ হয়েছে, সেই আক্ষেপ ঘোচাতে তাইজুল ইসলাম বা নাসুম আহমেদের একজনকে ফেরানো হবে।

শনিবার হারারেতে সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলছিলেন, ‘একজন স্পিন কোচ হিসেবে একাদশে বাড়তি স্পিনার দেখতে চাই আমি। একই সঙ্গে আমাদের বিপক্ষ নিয়েও ভাবতে হবে পরিকল্পনা করতে হবে। আমি নিশ্চিত তাইজুল বা নাসুমের যেকোনো একজন কালকের ম্যাচে খেলবে।’

জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের পার্থক্য স্পষ্ট। পরিসংখ্যান, শক্তিমত্তা বা বর্তমান অবস্থান; সব দিক থেকেই প্রতিপক্ষের থেকে এগিয়ে টাইগাররা। তবুও টি-টোয়েন্টি সিরিজ ১-২ ব্যবধানে হারের পর ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটাও লাল-সবুজের প্রতিনিধিদের হলো হার দিয়ে।

দলের এমন অবস্থা নিয়ে হেরাথ বলেন, ‘একজন ক্রিকেটার, ব্যাক্তি ও দলের সদস্য হিসেবে আমার ক্যারিয়ারে এমন অনেক পরিস্থিতিতে পড়েছি (বাংলাদেশের বর্তমান অবস্থার মতো), কিন্তু সব কিছুই খেলার অংশ। মূল বিষয় হলো আমরা কতটা শক্ত ভাবে ফিরব আসতে পারি। আমরা এ ব্যাপারে সতর্ক। আমার বিশ্বাস কালকের ম্যাচে আমরা অবশ্যই শক্ত ভাবে ফিরব।’

সঙ্গে যোগ করেন হেরাথ, ‘হারাটা সবসময়ই কষ্টের। কিন্তু এটা খেলার অংশ। আমাদের নতুন করে পরিকল্পনা করতে হবে এবং ম্যাচে জয়ে ফিরতে হবে।’