NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

অর্থনীতিবিদ আনিসুর রহমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০১:৪৯ এএম

অর্থনীতিবিদ আনিসুর রহমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

খ্যাতনামা অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (৫ জানুয়ারি) এক শোকবার্তায় প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ আনিসুর রহমান গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিয়ে বিশেষভাবে কাজ করেছেন। অংশীদারি গবেষণা এবং আত্মনির্ভর অংশীদারি উন্নয়নের দর্শন ও পদ্ধতিগত প্রশ্নে তার অবদান বিশ্ব-স্বীকৃত।

 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপক আনিসুর রহমান। শিক্ষকতা, গবেষণার পাশাপাশি তিনি একজন রবীন্দ্র-সংগীতশিল্পী ছিলেন। লেখক হিসেবেও তিনি পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত।

প্রফেসর ইউনূস বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি চিন্তাশীল এ অর্থনীতিবিদের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক আনিসুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।