NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়, ৬ রাজ্যে জরুরি অবস্থা জারি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:২১ এএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়, ৬ রাজ্যে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে ভয়াবহ শীতকালীন ঝড়। প্রাকৃতিক এই দুর্যোগে দেশটির ৩০টিরও বেশি রাজ্যের অন্তত ৬ কোটি মানুষ বিপর্যয়ের মধ্যে পড়েছে। তাছাড়া দেশটিতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এবার সবচেয়ে ভারী তুষারপাত ও শীত পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) থেকে একটি মেরু ঘূর্ণিঝড় আর্কটিক থেকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ব্যাপক শৈতপ্রবাহ নিয়ে এসেছে। এতে আবহাওয়া চরম প্রতিকূল হয়ে উঠেছে।

 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, সোমবার পর্যন্ত বিপর্যয়কর শীতকালীন ঝড়, ভারী তুষারপাত ও জমে থাকা বরফের কারণে কেন্দ্রীয় সমভূমি অঞ্চল থেকে মধ্য আটলান্টিক অঞ্চল পর্যন্ত বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে। সোমবারের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

এরই মধ্যে আবহাওয়া অফিস ৬টি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে, যার মধ্যে কানসাস ও মিসৌরি অবস্থা বেশি খারাপ। জরুরি অবস্থার আওতায় পড়া অন্যান্য অঙ্গরাজ্য হচ্ছে কেনটাকি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া, আরকানসাস ও নিউ জার্সির কিছু অংশ।

 

ঝড়ের কারণে এরই মধ্যে কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে। কুয়াশা ও ভারী তুষারপাতের কারণে অনেক রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে বহু স্কুল। তুষারঝড়ের কারণে কানসাস ও মিসৌরিতে লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি