NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার দাবি


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ০৯:২২ এএম

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার দাবি

সাউথ আফ্রিকাসহ সাউদার্ন আফ্রিকার দেশগুলোতে কর্মরত প্রায় তিন লাখ বাংলাদেশির সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে সাউথ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউদার্ন আফ্রিকা। একইসঙ্গে প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের দাবি জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান সংগঠনের প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন চয়ন।

এক স্মারকলিপিতে আমজাদ হোসেন চয়ন বলেন, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে প্রেরণ এবং সংশ্লিষ্ট পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, ই-পার্সপোট সেবা চালু এবং নতুন পাসপোর্ট প্রদান ও নবায়ন ফি কমানো, দূতাবাসে সেবার মান উন্নয়ন এবং দ্রুততর করতে প্রবাসীদের মধ্য থেকে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ, দূতাবাসকে সিন্ডিকেট ও দালালমুক্ত করা, বিমানের টিকিটের দাম কমানোর আহ্বান করা হচ্ছে।

এছাড়াও সাউদার্ন আফ্রিকার যে-সব দেশে দূতাবাস নেই সেসব দেশে অবিলম্বে কনস্যুলেট সেবা চালু, ঢাকার বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানি-দুর্ব্যবহার বন্ধ করা এবং বাংলাদেশে সাউথ আফ্রিকার দূতাবাস স্থাপনের ব্যাপারে দ্রুত দ্বিপাক্ষিক কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয় সরকারের কাছে।