NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

১৩৪ কোটি টাকা লেনদেন সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ০৮:১৬ এএম

১৩৪ কোটি টাকা লেনদেন সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

 

আক্তার হোসেন বলেন, ‘সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপস যিনি এম এস প্রমোশনাল। তাদের ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনসহ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন মুন্নী সাহা। পরে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এরপর তাকে কারওয়ান বাজার থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ীতে গুলিতে নাঈম হাওলাদার নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তার বাবা মো. কামরুল ইসলামের করা মামলায় শেখ হাসিনা ও তার সরকারের একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ নেতাদের আসামি করা হয়েছে। ওই মামলায় এটিএন নিউজের সাবেক বার্তা প্রধান মুন্নী সাহাসহ সাত সাংবাদিককেও আসামি করা হয়।

 

গত বছরের ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটির চিঠিতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।