NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ২২২৮ জনকে ৪৮ কোটি টাকা সহায়তা


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ১২:৪৯ এএম

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ২২২৮ জনকে ৪৮ কোটি টাকা সহায়তা

গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত ২ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত ২ হাজার ২২৮ জনকে ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

এরমধ্যে ৬৪৮টি শহীদ পরিবারকে ৩২ কোটি ৪০ লাখ এবং ১ হাজার ৫৮০ জন আহতকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানা গেছে।

 

ছাত্র-জনতার অভ্যুত্থানকালে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ পাশে থাকার অঙ্গীকার নিয়ে গত ১০ সেপ্টেম্বর গঠিত হয় 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'।

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ফাউন্ডেশনের সভাপতি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম সাধারণ সম্পাদক এবং গণঅভ্যুত্থানে নিহত মীর মাহবুবুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করছেন।