NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এলো শাকিবের দলের গান


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ০৪:০৮ এএম

এলো শাকিবের দলের গান

বেশ কিছুদিন আগেই জানা গেছে, এবারের বিপিএল এ দল কিনেছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। এবার সেই দলের জন্য নির্মাণ করছেন থিম সং। যেখানে অংশ নিয়েছেন দেশের একঝাঁক তারকা।  এফডিসিতে বিশাল সেট ফেলে করা হয়েছিল শুটিং।

রাসেল মাহমুদের কথায় গানটি তৈরি করেছেন প্রীতম হাসান।

 

বিপিএলে মেগাস্টার শাকিব খানের ক্রিকেট দল ঢাকা ক্যাপিটালসের থিম সং প্রকাশ পেয়েছে। ব্যয়বহুল এ গানে শাকিব খানের উপস্থিতি নজর কেড়েছে। সেই সঙ্গে গানে ঢাকা ক্যাপিটালসের কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে দেখা গেছে একঝাঁক তারকাদের।

রয়েছেন সিয়াম আহমেদ, মামনুন ইমন, মীম, পূজা চেরী, দীঘি, স্পর্শিয়া, মীম মানতাশা, ইরফান সাজ্জাতদের।

 

গানের শুরুতে শাকিবের মুখে সংলাপে শোনা যায়, যতবার দাঁড়িয়েছি একসাথে, ততবারই এনেছি জয়। জয় ছাড়া ভাবতে শিখিনি কিছুই, তাই সেই লক্ষ্যে আরও একবার...।

এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায় সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায়।

এ গানের ভিডিও নির্মাণ, ডিওপি ছিলেন রাকিব আহমেদ। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ রুসো, সুর-সংগীত করেন প্রীতম আহমেদ। গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম নিজেই।