NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

মেক্সিকোতে গোপন কবর থেকে উদ্ধার ১৫ লাশ


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:১৭ এএম

মেক্সিকোতে গোপন কবর থেকে উদ্ধার ১৫ লাশ

মাদক কারবারি চক্রের সহিংসতায় জর্জরিত মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি রাজ্যে গোপন কবর থেকে অন্তত ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় গভর্নরের বরাত দিয়ে এএফপি রবিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

চিয়াপাস রাজ্যের গভর্নর এডুয়ার্ডো রামিরেজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফরম এক্সে গুয়াতেমালার নিকটবর্তী কৃষি অঞ্চল ফ্রেইলেস্কায় স্থিতিশীলতা পুনরুদ্ধারে পরিচালিত অভিযানের বিস্তারিত বিবরণ দিয়েছেন। অঞ্চলটিতে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলো ব্যাপক রক্তক্ষয়ী সহিংসতায় জড়িয়ে পড়েছে।

 

রামিরেজ শনিবার তার এক্সে জানান, দুর্ভাগ্যবশত, দুটি ব্যক্তিগত জমির গোপন কবরে এখন পর্যন্ত ১৫টি লাশ পাওয়া গেছে।

তিনি আরো বলেন, অস্ত্র, যানবাহন ও মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৫ জনের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।

এএফপির তথ্য অনুসারে, মেক্সিকোর মাদক কারবারি চক্রের সহিংসতা মাদক পাচারের রুট, সীমান্ত ও প্রবেশ বন্দরগুলো বা তার আশপাশে হয়ে থাকে।

দেশটি ২০০৬ সালে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে সাড়ে চার লাখের বেশি মানুষ নিহত ও কয়েক লাখ নিখোঁজ হয়।