NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

টেন্ডুলকারকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মাননা


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:২৬ এএম

টেন্ডুলকারকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মাননা

শচীন টেন্ডুলকারকে মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) সম্মানসূচক সদস্যপদ প্রদান করেছে। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে যে, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এই সম্মাননা গ্রহণ করেছেন, যা তার অসামান্য ক্রিকেট ক্যারিয়ারের জন্য প্রদান করা হয়েছে।

এমসিসি জানিয়েছে, ‘একজন আইকনকে আমরা সম্মান জানাচ্ছি। এমসিসি আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার খেলায় তার অসামান্য অবদানের জন্য সম্মানসূচক সদস্যপদ গ্রহণ করেছেন।

 

১৮৩৮ সালে প্রতিষ্ঠিত এমসিসি অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাচীন ক্রীড়া ক্লাব এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-এর ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্বে রয়েছে। বর্তমানে এমসিজিতে অস্ট্রেলিয়া-ভারত বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হচ্ছে।

শচীন টেন্ডুলকার তার ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এমসিজিতে পাঁচটি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন, যেখানে ১৭ ইনিংসে ৪০ গড়ে ৬৩৯ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি ফিফটিও রয়েছে।

 

 

এর আগে ২০১২ সাল থেকে তিনি সিডনি ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য, ২০১৪ সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাবের সদস্যপদ লাভ করেন এবং ২০১০ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হন।