NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ডাউনটাউন ম্যানহাটন বিজনেস এসোসিয়েশনের যাকযমকপূর্ণ বার্ষিক বনভোজন-২০২২ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৩১ পিএম

ডাউনটাউন ম্যানহাটন বিজনেস এসোসিয়েশনের যাকযমকপূর্ণ বার্ষিক বনভোজন-২০২২ অনুষ্ঠিত


গত ২৮ শে জুলাই রোজ রবিবার ২০২২ বেলমন্ট লেক স্টেট পার্ক-এ অনুষ্ঠিত হয়ে গেল ডাউনটাউন ম্যানহাটন বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের যাকজমকপূর্ণ বার্ষিক বনভোজন-২০২২। হরেকরকম খাবারের আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য সকালের মজাদার নাস্তা, দুপুরের নানাপ্রকারের সুস্বাদু খাবার, মিষ্টি মিঠাই, পান-সুপারী, বাচ্চাদের চিপস্-ক্যান্ডি এবং বিকালে ছোলা-মুড়ি ও চা-কফিতে সারা দিন ধরেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। পার্কে পৌঁছেই ডাউনটাউন ম্যানহাটন বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সকল আহ্বায়ক ও সদস্য সচিবসহ কার্যকরী কমিটি সকল সদস্যদেরকে সাথে নিয়ে সভাপতি তরিকুল হোসাইন বাদল এসোসিয়েশনের বার্ষিক বনভোজন-২০২২ শুভ উদ্ধোধন ঘোষনা করেন।

উদ্ধোধনের পরেই পর্যায়ক্রমে বাচ্চাদের, বালক-বালিকা, মহিলা ও পুরুষদের খেলা-ধুলার আয়োজন চলে। বিকালে নাস্তার পর নির্ধারিত নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় যাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে আকর্র্ষণীয় র‌্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। ৩টি স্বর্ণের নেকলেসসহ আকর্ষণীয় মোট ১০টি পুরুস্কার জিতে নেন এসোসিয়েশনের বিভিন্ন সদস্য এবং উপস্থিত অতিথিগণ। সবশেষে ডাউনটাউন ম্যানহাটন বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি তরিকুল হোসাইন বাদল এবং সাধারণ সম্পাদক রিয়াজুল কাদির লস্কার মিঠু, বনভোজন কমিটির আহ্বায়ক মোঃ আবুল কাশেম এবং সদস্য সচিব উস্তার আলীসহ অন্যন্য সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত সকল সদস্য ও অতিথিদেরকে আগামী বছরের বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।