NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভানের ফোনালাপ


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৮ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভানের ফোনালাপ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের ফোনালাপ হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই ফোনালাপ পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর গত সাড়ে চার মাসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান।

এই সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানো এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, নির্বাচন এবং অন্যান্য সংস্কারের যে অগ্রগতি হয়েছে তার প্রশংসা করেন তিনি। এছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে মার্কিন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন জেক সালিভান। 

 

প্রধান উপদেষ্টার পোস্টে আরো বলা হয়েছে, ফোনালাপে দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা। বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জিং সময়ে গুরুত্বপূর্ণ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।