NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি লাবলু, সেক্রেটারি বারি


খবর   প্রকাশিত:  ০৭ নভেম্বর, ২০২৪, ০৫:২৫ এএম

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি লাবলু, সেক্রেটারি বারি

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এসেছে। ২০২২ থেকে ২০২৫ মেয়াদের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন ২৮ জুলাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব প্রদান করেছেন। 

২৫ সদস্যের কমিটির সভাপতি ও সেক্রেটারি হয়েছেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি। 

অপর কর্মকর্তারা হলেন, সহ সভাপতি-বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন। যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং আলিম খান আকাশ। সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ, কোষাধ্যক্ষ হাজী জাফরউল্লাহ, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, আইন বিষয়ক সম্পাদক ড. রফিক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক তানভির হাবিব শুভ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক উইলি নন্দি, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া, নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, যুব বিষয়ক সম্পাদক আশরাব আলী খান লিটন। 

 

নির্বাহী সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আমির আলী, বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, মোহাম্মদ আইয়ুব আলী, আবুল হাসান মিলন এবং মোহাম্মদ শামিম আকতার।