NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আয়ের চমক দেখালো ‘সোনিক ৩’, পিছিয়ে মুফাসা


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৬ এএম

আয়ের চমক দেখালো ‘সোনিক ৩’, পিছিয়ে মুফাসা

একইদিনে মুক্তি পাওয়া দুটি সিনেমা বেশ ভালোই সাড়া ফেলেছে বক্স অফিসে। তবে প্রত্যাশার হিসাব খানিকটা এলোমেলো। ‘সোনিক দ্য হেজহগ ৩’ ছবিটি অনেক বেশি ভালো ফলাফল করেছে মোটা অংকের আয়ে। ওপেনিংয়ে সিনেমাটি ৬২ মিলিয়ন ডলার আয় করেছে বলে দাবি করেছে হলিউড রিপোর্টার।

অভিভাবকের তত্ত্বাবধানে দেখা হয় যেসব ছবি সেগুলোকে বলে প্যারেন্টাল গাইডেন্স বা পিজি মুভি। ২০০৫ সালে মুক্তি পাওয়া এই তালিকার ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’ ছবিটি সেরা ওপেনিংয়ের শীর্ষে রয়েছে। এরপরেই ‘সোনিক ৩’ ছবির স্থান।

 

ছবিটির সাফল্য ডিজনির নতুন সিনেমা ‘মুফাসা : দ্য লায়ন কিং’-কে কঠিন চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। অনেক আশা জাগানো ছবিটি ওপেনিংয়ে মাত্র ৩৫ মিলিয়ন ডলার আয় করতে পেরেছে। তবে এটিকে ফ্লপ বা মন্দ বলা যাবে না। ‘সোনিক ৩’- এর সঙ্গে পিছিয়ে থাকলেও ছবিটি দিয়ে ডিজনি সামগ্রিকভাবে খুব ভালো ব্যবসা করতে পারছে। কারণ তারা এই বছর বিশ্বব্যাপী টিকিট বিক্রিতে ৫ বিলিয়নেরও বেশি আয় করেছে। মহামারির পূর্ববর্তী সময়ের পর এটি একটি প্রতিষ্ঠানের আয়ের সেরা রেকর্ড।

‘সোনিক ৩’ ভালো করবে সেটা আশা করা হয়েছিল। তবে ছবিটি প্রত্যাশার চেয়েও ভালো করেছে। সেগা ভিডিও গেমের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি পরিবার ও সাধারণ দর্শকদের কাছে মুফাসার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছে।

 

‘সোনিক ৩’ সিনেমায় জিম ক্যারি, বেন শোয়ার্টজ, ও ইদ্রিস এলবার মতো তারকারা অভিনয় করেছেন। এতে অভিনয় করে বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন বিখ্যাত অভিনেতা জিম ক্যারি। আর কিয়ানু রিভস ছবিটিতে যোগ দিয়েছেন শ্যাডো দ্য হেজহগ হিসেবে। সিনেমাটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছে। রটেন টমেটোসে সমালোচকদের রেটিং ৮৮% এবং দর্শকদের রেটিং ৯৮%।

 

অন্যদিকে ডিজনির ‘মুফাসা’ প্রত্যাশা অনুযায়ী ভালো সাড়া পায়নি। বিশেষত আন্তর্জাতিক বাজারে দর্শকের আগ্রহ কম ছবিটি নিয়ে। তবে ২০১৯ সালের ‘লায়ন কিং’ সিনেমার চেয়ে এটি ভালো রিভিউ পেয়েছে এবং দর্শকদের কাছ থেকেও বেশি প্রশংসা পাচ্ছে।

সিনেমাটি মুফাসা ও তার ভাই তাকা’র উত্থানের গল্প তুলে ধরেছে। তাদের সাহসিকতা এবং সংগ্রাম দেখানো হয়েছে। বারি জেনকিন্স পরিচালিত এই সিনেমায় লিন-ম্যানুয়েল মিরান্ডার গান রয়েছে।