NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

প্রথম খসড়া প্রকাশ : গণ-অভ্যুত্থানে শহীদ ৮৫৮, আহত ১১,৫৫১


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:৫১ এএম

প্রথম খসড়া প্রকাশ : গণ-অভ্যুত্থানে শহীদ ৮৫৮, আহত ১১,৫৫১

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। প্রথম ধাপে খসড়া তালিকায় শহীদের সংখ্যা ৮৫৮ এবং আহতের সংখ্যা ১১ হাজার ৫৫১। গতকাল শনিবার সেলের প্রধান অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপের খসড়া তালিকা জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইট (https://musc.portal.gov.bd)-এ প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দুটি ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


 

খসড়া তালিকা দুটিতে শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই-সংশোধন-চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য-ওয়ারিশ-প্রতিনিধিকে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো।


 

প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত-পরামর্শ থাকলে বা সংযোজন-বিয়োজন করার মতো যুক্তিসংগত তথ্য থাকলে তা ২৩ ডিসেম্বরের মধ্যে গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের ই-মেইলে (http://muspecialcell36¦gmail.com) অবহিত করার জন্য অনুরোধ করা হলো।