NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ওবায়দুল কাদের কোথায়? তথ্য নেই সরকারের কাছে


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৫ পিএম

ওবায়দুল কাদের কোথায়? তথ্য নেই সরকারের কাছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশের ভেতরে লুকিয়ে ছিলেন এবং পরে দেশ ছেড়েছেন—এমন প্রমাণ সরকারের হাতে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

এ বিষয়ে তিনি বলেন, ‘বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। অনেকগুলো বিষয় জানতেও পেরেছি। ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, সেই প্রমাণ সরকারের হাতে নেই।

 

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব।


 

এ সময় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণেই নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রেসসচিব বলেন, তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ আর কী হতে পারে।

উনি তো জানিয়েছেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন করা হবে।’

 

প্রেস উইং থেকে আরো জানানো হয়, তফসিল বা দিনক্ষণ ঘোষণার কাজ নির্বাচন কমিশনের এখতিয়ারে। সরকারের দায়িত্ব তাদের সহায়তা করা।


 

গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে পালিয়ে গেলেন, তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

আগামী ১৫ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে (আইজি) এই প্রশ্নের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এই আদেশ দেন।