NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিজয়ের সেঞ্চুরিতে খুলনার জয়


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৪২ এএম

বিজয়ের সেঞ্চুরিতে খুলনার জয়

ন্যাশনাল ক্রিকেট লিগে অবশেষে দ্বিতীয় জয়ের দেখা পেল খুলনা বিভাগ। এনামুল হক বিজয়ের অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে তারা।

ব্যাটিংয়ে নেমে বিজয় ও ইমরুল কায়েসের ৪১ রানের ওপেনিং জুটির পর এক প্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক ব্যাটিং করেন বিজয়। ১০ চার ও ৫ ছক্কায় মাত্র ৬৬ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৬৭ বলে অপরাজিত ১০১ রানের ঝোড়ো ইনিংসে খুলনা ৩ উইকেটে ১৮০ রান করে।

জবাবে ঢাকার শুরুটা ছিল ব্যর্থ। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও তাইবুর রহমান (৬৩*) ও মাহিদুল অঙ্কন (৪৩*) লড়াই করেন। তবে তাদের অপরাজিত ইনিংসও জয়ের জন্য যথেষ্ট হয়নি। ৪ উইকেটে ১৫৯ রানে থেমে যায় ঢাকার ইনিংস।

৩ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার জায়েদ উল্লাহ। এই জয়ে ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ম স্থানে উঠে এসেছে খুলনা।