NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিশেষ বুট উপহার পেয়ে বেকহামকে ধন্যবাদ মেসির


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৮ পিএম

বিশেষ বুট উপহার পেয়ে বেকহামকে ধন্যবাদ মেসির

অ্যাডিডাস প্রিডেটর বুটের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি নতুন বুট ডিজাইন করেছেন ডেভিড বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ও ইন্টার মায়ামির সহ-মালিক  বেকহাম সেই সেই বিশেষ বুট লিওনেল মেসিকে উপহার হিসেবে পাঠিয়েছেন। কিংবদন্তির স্বাক্ষরিত বুটটি পাওয়ার পর বেকহামকে ধন্যবাদ জানিয়েছে মেসি। 

মেসি তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বুটগুলো আমার বাড়িতে পৌঁছে গেছে! ধন্যবাদ ডেভিড বেকহাম।

 

বেকহামের মালিকাধীন ক্লাব ইন্টার মায়ামির হয়ে ২০২৪ সালের মেজর লিগ সকারে  দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। ১৯ ম্যাচে ২০ গোলের পাশাপাশি করেছেন ১০টি অ্যাসিস্টও। 

আগামী মার্চে আর্জেন্টিনার হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামতে পারেন। তবে তিনি বেকহামের উপহার দেওয়া নতুন বুট পরে খেলবেন কি না, তা দেখার বিষয়।