NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

চিটাগাং অ্যাসোসিয়েশন অব কানাডা ইনক’র নতুন কমিটি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪২ এএম

>
চিটাগাং অ্যাসোসিয়েশন অব কানাডা ইনক’র নতুন কমিটি

কানাডায় বসবাসরত চট্টগ্রামবাসীর সংগঠন চিটাগাং অ্যাসোসিয়েশন অব কানাডা ইনক’র বার্ষিক সাধারণ সভা শেষে আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এতে সরওয়ার জামান সভাপতি, সব্যসাচী চক্রবর্তী সাধারণ সম্পাদক ও সনৎ বড়ুয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। রোববার (২৯ মে) টরন্টোর বাংলাদেশ সেন্টার মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন— কানন বড়ুয়া, শিবু চৌধুরী, মোহাম্মদ সোলায়মান, কফিলউদদিন পারভেজ, সাহাব সিদ্দিকী, মোহাম্মদ আজাদ খান, সমর পাল, কানিজ ফাতেমা, কায়সার কবির, কাজী আবদুল মোমেন জুয়েল, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ আজম মিয়া, বিশ্বজিৎ পাল, এস এম আশরাফুল করিম রনি, মনজুর মোরশেদ, সেলিনা সরওয়ার, ফারাহ হোসেন, মিজানুর রহমান, সেগুফতা আনওয়ার।

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্ দৌজা ও কমিশনার শ্যামল ভট্টাচার্য নির্বাচন পরিচালনা করেন। একাধিক প্রার্থী না থাকায় নতুন কমিটি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।

এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন শিবু চৌধুরী। এতে সৈয়দ শওকত মাহমুদ সাধারণ সম্পাদকের, সাহাব সিদ্দিকী কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করে বক্তব্য দেন।