NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

রানবন্যার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫৯ পিএম

রানবন্যার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

রানবন্যার এক টি-টোয়েন্টি। দুই ইনিংস মিলিয়ে হয়েছে ৪১৬ রান। শেষ হাসি দক্ষিণ আফ্রিকার মুখে। পাকিস্তানের দেওয়া ২০৬ রানের লক্ষ্য প্রোটিয়া টপকে গেছে ৩ বল আর ৭ উইকেট হাতে রেখেই। এতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা (৩ উইকেটে ২১০ রান)।

শুক্রবার সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে রানতাড়ায় তৃতীয় সর্বোচ্চ জয় পায় দক্ষিণ আফ্রিকা। এতে ২০২২ সালের আগস্টের পর প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজে জেতে প্রোটিয়ারা। এই সময়ের মাঝে সংক্ষিপ্ত ফরম্যাটের ৮টি সিরিজে জয়হীন ছিল তারা।

 

এই ম্যাচে জোড়া আক্ষেপ পাকিস্তানের টপঅর্ডার সাইম আইয়ুবের। প্রথমত, ৫৭ বলে ৯৮ রানের হার না মানা ইনিংস খেলেও দলের হার দেখতে হয়েছে তাকে। দ্বিতীয়ত, অপরাজিত থাকলেও মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পাননি বাঁহাতি ব্যাটার।

সেঞ্চুরি পাওয়ার দারুণ সুযোগ ছিল সাইমের। কিন্তু ইনিংসের শেষ ৯ বলে স্ট্রাইকপ্রান্তেই যেতে পারেননি তিনি । সাইমের আক্ষেপমাখা অথচ দুর্দান্ত ইনিংসকে ম্লান করেছেন দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিক্স। ৬৩ বলে ১১৭ রানের ইনিংস খেলেছেন তিনি।

 

বিফলে সাইমের ৫৭ বলে ৯৮ রানের হার না মানা ইনিংস। ছবি: সংগৃহীত।

টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের ইনিংসটি আরও বড় হতে পারতো। কেননা ১১ ওভারের খেলা শেষে ১ উইকেটে সফরকারী তুলে ফেলেছিল ১০৩ রান। কিন্তু পরের কয়েকটি ওভারে তারা ভালো খেলতে পারেনি।

শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে ১৬ বলে ৩০ রান করেছেন ইরফান খান। ৪ বলে আব্বাস আফ্রিদির ১১ রানে ২০০ পার করে পাকিস্তান। এছাড়া ২০ বলে ৩১ রান করেছেন বাবর আজম। ওপেনার মোহাম্মদ রিজওয়ান ১৩ বলে ১১ রান করেন।

দক্ষিণ আফ্রিকার রিজা হাঁকান টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১১৭ ইনিংস খেলার পথে ৭ চার ১০ ছক্কা হাঁকান তিনি। ৩৮ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন রসি ফন ডার ডুসেন। তার সঙ্গে হেনরিখ ক্লাসেন অপরাজিত ছিলেন ৮ রানে। এতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

 

বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট শিকার করেন দায়ান গালিয়েম ও অর্টনেইল বার্টম্যান। পাকিস্তানের হয়ে ২ উইকেট পান জাহানদাদ খান।