NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

‘পুষ্পা ২ বক্স অফিসে তাণ্ডব ৪ দিনে আয় ৮০০ কোটি


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৭ এএম

‘পুষ্পা ২ বক্স অফিসে তাণ্ডব  ৪ দিনে আয় ৮০০ কোটি

মুক্তির আগেই আকাশ সমান হাইপ তুলেছিল ‘পুষ্পা ২’, মুক্তির পর সিনেমাহলে সুনামি উঠবে তা অনুমেয় ছিল। বক্স অফিসে দেখাও গেল সেই দৃশ্যই। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমাটি। মুক্তির মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৮০০ কোটি টাকা!

সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২ : দ্য রুল’ ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে।

রবিবার পর্যন্ত সিনেমাটির আয়ের অঙ্ক ৫২৯ কোটি টাকা! আর বিশ্বব্যাপী তুলে নিয়েছে ৮০০ কোটি টাকা।

 

আয়ের রেকর্ড 
বানিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, পুষ্পা ২ চতুর্থ দিনে ভারতে ১৪১.৫০ কোটি টাকা আয় করেছে। সিনেমাটি গত ৪ ডিসেম্বর প্রিমিয়ারে ১০.৬৫ কোটি, এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, দ্বিতীয় দিন ৯৩.৮ কোটি টাকা এবং তৃতীয় দিন ১১৯.২৫ কোটি টাকা আয়ে করেছিল। চতুর্থ দিনের ১৪১.৫০ কোটি আয়ে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫২৯ কোটি টাকা।

যা রীতিমতো রেকর্ড!

 


 

মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে  পুষ্পা ২: দ্য রুল'। প্রথম দিন সবচেয়ে বেশি টাকা আয় করা ভারতীয় সিনেমার রেকর্ড আগেই ভেঙেছে। এটি একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি টাকার বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে। মাত্র ৩ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকা আয়ের রেকর্ডও গড়েছে।

এবার প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে সিনেমাটি। বিশ্ব বক্স অফিসে ৮০০ কোটি আয় করে ফেলেছে চারদিনে। 

 

এদিকে হিন্দি সংস্করণেও আল্লু অর্জুন ম্যাজিক অব্যাহত রয়েছে। প্রথম তিন দিনেই পুষ্পা ২-এর হিন্দি ভার্সন ছাপিয়েছে ২০০ কোটির মাইলস্টোন যা দ্রুততম সময়ে ২০০ কোটি আয়ের রেকর্ড। আল্লু পিছনে ফেলেছেন শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’কেও।

শুধু শাহরুখ খানই নয়, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’, যশের ‘কেজিএফ ২’সহ সবার আয়কে ছাপিয়ে এখন শীর্ষে আল্লু অর্জুন।

 

দর্শক প্রতিক্রিয়া
এদিকে, মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি। অ্যাকশন ও মাসালা সিনেমা যারা পছন্দ করেন তাদের কাছে বেশ ভাল লেগেছে এটি। অনেকেই ভাসাচ্ছেন প্রশংসায়। তবে সমালোচকদের প্রশ্নের তীরেও বিদ্ধ হচ্ছে সিনেমাটি। অনেকের মতে, প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি ‘পুষ্পা ২’। গল্পে দম নেই বলেই মনে করছেন অনেকে। প্রথম কিস্তির মতো বৈচিত্রতাও নেই চিত্রনাট্যে। তবে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন আল্লু অর্জুন।

২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি ঘিরে ভারতজুড়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পূর্বের সব রেকর্ড ভেঙে একাকার করে দেবে ‘পুষ্পা ২’। ইতোমধ্যেই ৮০০ কোটি আয় করে সেই ইঙ্গিতই দিচ্ছে ‘পুষ্পা ২’।