NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩৩ এএম

বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন

বিয়ে করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। আজ (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে তানজিকার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তানজিকা নিজেই বিয়ের খবর গণমাধ্যমকে জানিয়েছেন। তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবিও প্রকাশ করেছেন।

তানজিকা জানান, ‘তিনি কখনো ভাবেননি যে জীবনে সিঙ্গেল থাকবেন। তার এতদিন সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য সঠিক সময় আসেনি। এবার তার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেছেন। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন’।

 

বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন

চলতি মাসে মধ্যেই বিবাহপরবর্তী অন্যান্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা জানিয়েছেন তানজিকা। তার বর অস্ট্রেলিয়াপ্রবাসী। বরের নাম সাইফ বাসুনিয়া। তিনি ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে বসবাস করছেন। ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে এ অভিনেত্রীর পরিচয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

 

তানজিকা আরও জানিয়েছেন বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন। অভিনয় তার প্রাণের জায়গা। তবে কিছু কারণে তাকে অস্ট্রেলিয়া-বাংলাদেশে যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।

বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন

বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন

 

তানজিকা আমিনের এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়ে হয়েছিল স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে। তাদের সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি।