NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ক্যারিয়ারের প্রথম লাল কার্ডের পর নিষিদ্ধও হলেন নয়্যার


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৮ এএম

ক্যারিয়ারের প্রথম লাল কার্ডের পর নিষিদ্ধও হলেন নয়্যার

জার্মান কাপে গত মঙ্গলবার‘অখেলোয়াড়সুলভ আচরণ’ করায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নয়্যার।

জার্মান ফুটবল অ‍্যাসোসিয়েশন (ডিএফবি) গতকাল তাঁকে এ নিষেধাজ্ঞা দেয়। 

জার্মান কাপে শেষ ষোলোর ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ১-০ গোলে হেরে বায়ার্নের বাদ পড়ার সেই ম্যাচে ১৭ মিনিটে লাল কার্ড দেখেন নয়্যার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৬৬ ম্যাচের পেশাদার ক্যারিয়ারে সেটাই প্রথম লাল কার্ড দেখা জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তির।

এই ফাউলের শাস্তি হিসেবেই এবার তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হলো।

 

নয়্যারের এ শাস্তি শুধু জার্মানির ঘরোয়া কাপ ফুটবল প্রতিযোগিতায় কার্যকর হবে। বায়ার্ন জার্মান কাপ থেকে বিদায় নেওয়ায় শাস্তিটি আগামী মৌসুমে জার্মান কাপ কিংবা সুপার কাপে কার্যকর হবে।