NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

চেন্নাইয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার ৫০০


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০২:১০ পিএম

চেন্নাইয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার ৫০০

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের উপকূলবর্তী অঞ্চলে রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে বাংলাদেশবিরোধী বিক্ষোভ করেছে বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সমর্থকরা। সেখান থেকে পুলিশ প্রায় ১০০ নারীসহ ৫০০ জনকে গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুন্নানি নামের একটি সংগঠনের প্রধান রাজু। সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরাজান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী কেশভা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগরাজন ও ভিপি দুরাইসামি বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

 


 

জানা যায়, চেন্নাইয়ে কয়েক বছর আগে বাংলাদেশ উপহাইকমিশন চালু করা হয়। উপকূলবর্তী এই অঞ্চল থেকে উপহাইকমিশনের দূরত্ব খুব একটা বেশি নয়। উপহাইকমিশন উপকূলবর্তী অলওয়ারপেটে অবস্থিত, যা স্টেডিয়াম থেকে অন্তত সাত কিলোমিটার দূরে। বিক্ষোভকারীরা উপহাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করেনি বলে দাবি করেছেন স্থানীয় এক সাংবাদিক।

 

এ ঘটনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি মামলা করেছে স্থানীয় পুলিশ।