NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

পালমাসের কাছেও হারল বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫০ পিএম

পালমাসের কাছেও হারল বার্সেলোনা

রিয়াল সোসিয়েদাদের কাছে হারের পর সেলতা ভিগোর সঙ্গে ড্র করে বার্সেলোনা। এতে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে আসে কাতালানদের। শীর্ষস্থান ধরে রাখতে গতকাল লাস পালমাসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না হান্সি ফ্লিকের দলের। কিন্তু এমন ম্যাচেই কিনা ২-১ গোলে হেরে গেছে বার্সা।

 

ঘরের মাঠে তলানির দলের বিপক্ষে ফিনিশিংয়ে ভুগেছে স্বাগতিকরা। পেদ্রি, গাভিরা মধ্যমাঠ নিয়ন্ত্রণে নিলেও প্রতিপক্ষের বক্সে খেই হারিয়েছেন রাফিনিয়া, রবার্ত লেভানদোস্কিরা। ফলে সুযোগ তৈরি করেও শুরুর ৪৫ মিনিটে পালমাসের রক্ষণ ভাঙতে পারেনি বার্সা।

সপ্তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন পাবলো তোরে।

তার শট সরাসরি গিয়ে লাগে জ্যাসপার সিলেসেনের গায়ে। রক্ষণ সামলে প্রতি আক্রমণে গিয়েছে সফরকারীরাও। কিন্তু ফিনিশিং দুর্বলতায় সাফল্য পাওয়া হয়নি তাদের। প্রথমার্ধের শেষ বেলায় ভাগ্য সুপ্রসন্ন হয়নি রাফিনিয়ার।
গাভির ছোট পাস ধরে বক্সে ঢুকে পড়া রাফিনিয়ার শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়।

 

মধ্যবিরতি থেকে ফেরার চার মিনিটের মধ্যে বার্সার জালে বল পাঠায় পালমাস। বার্সাতেই বেড়ে ওঠা ফরোয়ার্ড স্যান্ড্রো রামিরেস এগিয়ে নেন তাঁর দলকে। ৬১ মিনিটে রাফিনিয়ার গোল সমতায় ফেরায় বার্সাকে। তবে ৬ মিনিটের মধ্যে আবারও এগিয়ে যায় পালমাস।

গোল করেন ফ্যাবিও সিলভা। চোট কাটিয়ে ফেরা লামিন ইয়ামাল দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও কোনো প্রভাব রাখতে পারেননি।