NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৫:০৪ পিএম

কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ

আর্ন্তজাতিক ডেস্ক: দীর্ঘ দুই বছর ৫ মাস পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ, হাজর আল আসওয়াদে চুম্বন এবং হাতিমে প্রবেশাধিকার ফিরে পাবেন।

মঙ্গলবার (০২ আগস্ট) মসজিদুল হারামাইন বা দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট শেখ ড. আব্দুর রহমান আস-সুদাইস কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণের নির্দেশ দেন। তার আদেশ জারির পরই বেষ্টনী অপসারণের কাজ শুরু হয়। খবর আরব নিউজ'র।

মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চ মাসে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই বেষ্টনী দেয়া হয়। তখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ স্পর্শ করতে পারছিলেন না। কেবল ভিভিআইপিরাই কাবা শরিফ স্পর্শ করতে পারতেন এবং হাজর আল আসওয়াদে চুম্বন করতেন।

এদিকে সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলিমদের পবিত্র দুই মসজিদ- মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববী পরিচালনা পর্ষদের ঘোষণা অনুযায়ী শনিবার (৩০ জুলাই) মক্কায় কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে। এত দিন এটি ঈদুল আজহার আগে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন করা হতো। কিন্তু এবার হজের সময়ে ঐতিহ্য অনুযায়ী অর্থাৎ ৯ জিলহজ গিলাফ পরিবর্তন করা হয়নি।

মহররম মাস শুরুর মুহূর্তে পবিত্র কাবাঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে এবারই প্রথম ব্যতিক্রমী এ উদ্যোগ নেয়া হয়। শনিবার (৩০ জুলাই) থেকে সৌদি আরবে হিজরি নববর্ষের মহরম মাস শুরু হয়।