NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বাংলাদেশকে ভোগানো মুল্ডারের শ্রীলঙ্কা সিরিজ শেষ


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৩ এএম

বাংলাদেশকে ভোগানো মুল্ডারের শ্রীলঙ্কা সিরিজ শেষ

আঙুলের চোটে চলমান শ্রীলঙ্কা সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার উইয়ান মুল্ডার। তার বদলি হিসেবে ম্যাথু ব্রিটস্কিকে দলে নিয়েছে প্রোটিয়ারা।

লঙ্কানদের বিপক্ষে চলতি প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় এই চোট পান মুল্ডার। লাহিরু কুমারার করা ২৭তম ওভারের প্রথম বলে ডিফেন্ড করেন তিনি।

বল ছোবল দেয় তার ডানহাতের মধ্যমায়। মাঠে ১০ মিনিটের বেশি চিকিৎসার পর খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে দুটি বল খেলে আর টিকে থাকতে পারেননি, মাঠ ছাড়েন আহত অবসর হয়ে।

 

পরে মুল্ডারের আঙুলে এক্স-রে করানো হয়।

যেখানে তার চিড় ধরা পড়ে। পরে অবশ্য দ্বিতীয় ইনিংসেও তিনে ব্যাটিংয়ে নেমে ১৫ রানে আউট হন।