NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

জর্জিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন সাবেক সিটি ফুটবলার


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৭ এএম

জর্জিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন সাবেক সিটি ফুটবলার

জর্জিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার মিখেইল কাভেলাশভিলি। প্রেসিডেন্ট নির্বাচনে কাভেলাশভিলি দেশটির ক্ষমতাসীন দল ড্রিম পার্টির মনোনয়ন পেয়েছেন।

ফুটবলার থেকে প্রেসিডেন্ট হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্যালন ডি’অরজয়ী ও ফিফার বর্ষসেরা হওয়া একমাত্র আফ্রিকান খেলোয়াড় জর্জ উইয়াহ।

এবার জর্জিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কাভেলাশভিলি।

 

ম্যানচেস্টার সিটির জার্সিতে ৫৩ বছর বয়সী কাভেলাশভিলি ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খেলে ২৮ ম্যাচে করেছেন ৩টি গোল। অভিষেক ম্যাচে ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হারের ম্যাচে করেছিলেন করেছিলেন একটি গোল। ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত জর্জিয়ার জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচে ৯ গোল করেন তিনি।

 

 

১

জর্জিয়ার প্রেসিডেন্ট জনগণের সরাসরি ভোটে নয়; নির্বাচিত হয় সংসদ সদস্য, মিউনিসিপ্যাল কাউন্সিলর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ৩০০ সদস্যের ইলেকটোরাল কলেজ ভোটে। যেহেতু ইলেকটোরাল কলেজের বেশির ভাগ ভোটারই ক্ষমতাশীল জর্জিয়ান ড্রিম পার্টির, কাভেলাশভিলি মনোনয়ন পেয়েছেন সেই দল থেকে। আর তাতেই আগামী ১৪ ডিসেম্বরের নির্বাচনে কাভেলাশভিলির জয় পাওয়াটা একদমই নিশ্চিত হয়ে গেছে। 

কাভেলাশভিলির ড্রিম পার্টি গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে।