NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

রাহুলকে নিষ্ক্রিয় করার কৌশল নিয়েছে বিজেপি : কংগ্রেস শীর্ষ নেতৃত্ব


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১২ এএম

রাহুলকে নিষ্ক্রিয় করার কৌশল নিয়েছে বিজেপি : কংগ্রেস শীর্ষ নেতৃত্ব

ভারতে শীতকালীন সংসদ অধিবেশন শুরু হয়েছে। দেশটির সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও বেশ সরব হয়ে উঠেছেন। কেন্দ্রীয় সরকার, আদানিসহ নানা ইস্যুতে সোচ্চার হচ্ছেন তিনি। এদিকে কংগ্রেস নেতা রাহুলকে আটকাতে নয়া ছক সামনে নিয়ে এলেন বিজেপি নেতারা।

 

এরই মধ্যে তাঁরা রাহুলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, সংবিধান দিবসের দিন সংসদে রাহুল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জানাননি। এই অভিযোগ তুলে রাহুলের বিরুদ্ধে সমালোচনা করতে শুরু করেছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) তা নিয়ে পোস্টও করা হয়েছে। এই অভিযোগ তুলে আসলে সংসদে রাহুলকে নিষ্ক্রিয় করে রাখার কৌশল নিয়েছে বিজেপি—এমনটাই মনে করছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

 

রাহুল অবশ্য এসব নিয়ে বিশেষ গুরুত্ব দেননি। তার লক্ষ্য সংসদে এনডিএ সরকারকে চেপে ধরা। আর তার সঙ্গে আছে গোটা ইন্ডিয়া জোট। বিজেপির পক্ষ থেকে দুটি ভিডিও ক্লিপ এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।

আর সেখানে লেখা হয়েছে, ‘‌রাহুল গান্ধী অত্যন্ত অহংকারী। তিনি সম্মান জানাননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। শুধু আদিবাসী সম্প্রদায় থেকে এসেছেন বলেই তাকে অসম্মান করেছেন রাহুল। এ ছাড়া রাষ্ট্রপতি একজন নারী। সেখানে রাহুল গান্ধী পারিবারিক দলের নেতা।
এই ধরনের নিচু মানসিকতা রয়েছে?‌’‌ যদিও এই অভিযোগ তুলে বিজেপি খুব একটা সাড়া পায়নি জাতীয় রাজনীতিতে। 

 

সূত্র : হিন্দুস্তান টাইমস