NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

‘ভয়াল’ মুক্তি পাচ্ছে ১৮ হলে


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০১:৪০ পিএম

‘ভয়াল’ মুক্তি পাচ্ছে ১৮ হলে

দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে এসেছে নতুন সরকার। অন্তর্বর্তীকালীন এই সরকার আসার পর দেশের চলচ্চিত্রাঙ্গনেও পরিবর্তন হয়েছে। সেন্সর বোর্ড বাতিল হয়ে চালু হয়েছে সার্টিফিকেশন বোর্ড। এটি চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পায় ‘ভয়াল’।

সেই সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ নভেম্বর। মুক্তি উপলক্ষে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি ইতোমধ্যে প্রচারণা-প্রচারণা চালানো হচ্ছে।

 

সিনেমাটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। মূলত নাটকের অভিনেতা তিনি।

ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সিনেমা। সিনেমাটির প্রচারণায় রাজধানীর বিভিন্ন প্রান্তে ঘুরছেন তিনি। সিনেমাটি নিয়ে এ অভিনেতা বলেন, “সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।
বাংলাদেশের সিনেমা তো এখন অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে মনে হচ্ছে সবার মনে ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে।”

 

তিনি আরো বলেন, সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে।

যারা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।

 

এতে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। সিনেমায় গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিনি বলেন, ‘পাহাড়ি পটভূমিতে শুটিং হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করেছে। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই পর্দায় উঠে আসবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

পরিচালক বিপ্লব হায়দার সবাইকে ‘ভয়াল’ ছবি দেখার আহ্বান জানিয়ে বললেন, ‘ভয়াল গল্পনির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবেন বলে আমার বিশ্বাস। সবাইকে বলব, হলে এসে সিনেমা দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহসহ আরো অনেকেই।

সিনেমাটি ঠিক কত হলে মুক্তি পাচ্ছে সে বিষয়ে এখনো অফিশিয়ালি জানানো হয়নি। নির্মাতার পক্ষ থেকে জানানো হয় আগামীকাল হল লিস্ট প্রকাশ করা হবে। এদিকে সিনেমার আরেক অভিনেতা ম্যাক বাদশাহ বলেন, এখন পর্যন্ত ১৮টি হল কনফার্ম করা হয়েছে। তবে তালিকায় আরো হল যুক্ত হবে। এর পরই কাল পূর্ণাঙ্গ হল লিস্ট প্রকাশ করা হবে।