NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আইয়ারকে টপকে আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার পন্ত


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:০৬ পিএম

আইয়ারকে টপকে আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার পন্ত

রেকর্ডটা ২৫ মিনিটও ধরে রাখতে পারলেন না শ্রেয়াস আইয়ার। ভারতীয় মুদ্রায় ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছিলেন তিনি। কিন্তু ২৫ মিনিটের ব্যবধানে সেই রেকর্ড নিজের করে নিলেন তারই সতীর্থ ঋষভ পন্ত।

ভারতীয় মুদ্রায় পন্তকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

সর্বশেষ দিল্লি ক্যাপিটালসে খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার। রাইট টু ম্যাচ কার্ডে তাকে ধরে রাখতে পারত দিল্লি। তবে দাম অনেক হওয়ায় শেষ পর্যন্ত তাকে ধরে রাখেনি তারা।

 


 

আইপিএলের সর্বোচ্চ দামি খেলোয়াড় হবেন পন্ত এমনটা অবশ্য জেদ্দায় নিলাম শুরুর আগেই গুঞ্জন উঠেছিল।

শেষ পর্যন্ত তাই হলো। তবে তার আগে রেকর্ড গড়েছিলেন আইয়ার। গত টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানো ব্যাটার এবার খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কেনায় টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছিলেন।
তবে পন্ত দামি খেলোয়াড় হওয়ায় এখন দ্বিতীয় সর্বোচ্চ ক্রিকেটার হয়ে থাকতে হচ্ছে তাকে।

 

এর আগে দামি খেলোয়াড় হওয়ার পথে মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দিয়েছিলেন আইয়ার। গত নিলামে তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল। এবার অবশ্য ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালস অস্ট্রেলিয়ান পেসারকে নিয়েছে।