NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা তাবুকের গভর্নরের


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৬ এএম

>
বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা তাবুকের গভর্নরের

বাংলাদেশি অভিবাসীদের সহনশীলতা ও তাদের কাজের প্রশংসা করেছেন সৌদি আরবের তাবুক প্রদেশের গভর্নর প্রিন্স ফাহাদ বিন সুলতান আল সউদ।

মঙ্গলবার (২ আগস্ট) তাবুকের গভর্নর প্রিন্স ফাহাদ বিন সুলতান আল সউদের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় তিনি বাংলাদেশিদের প্রশংসা করেন।

গভর্নর উল্লেখ করেন, সৌদি আরব ও বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি দুই দেশের সম্পর্ক ব্যবসা বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত গভর্নরকে জানান, তাবুক প্রদেশের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশি কর্মরত রয়েছেন। এ অঞ্চলে কর্মরত বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করে গভর্নর বলেন, তিনি তাদের নিজের লোক বলে মনে করেন। তাদের সাহায্য সহযোগিতা করা তিনি তার দায়িত্ব বলে মনে করেন।

রাষ্ট্রদূত বলেন, লোহিত সাগরে মৎস্য আহরণে বাংলাদেশিদের দক্ষতা কাজে লাগানো এবং তাবুকের কৃষি উপযোগী জমিতে বাংলাদেশের কৃষি অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

এছাড়া তাবুকে সৌদির সবচেয়ে বড় প্রকল্প নিওম বাস্তবায়নের সফলতা কামনা করেন রাষ্ট্রদূত। তাবুকের সকল  দর্শনীয় স্থানের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দু’দেশের মধ্যে পর্যটন বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। দু’দেশের  সংস্কৃতি বিনিময়ের কথাও রাষ্ট্রদূত উল্লেখ করেন।

বৈঠকে জেদ্দার বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল ইসলাম ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।