NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

চীনা অভিজ্ঞতা থেকে শিখতে হবে: সিজিটিএন সাক্ষাৎকারে পেরুর প্রেসিডেন্ট


আন্তর্জাতিক: প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ০৫:০১ পিএম

চীনা অভিজ্ঞতা থেকে শিখতে হবে: সিজিটিএন সাক্ষাৎকারে পেরুর প্রেসিডেন্ট

 

 


সম্প্রতি এপেক-এর ৩১তম অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন চলাকালে, চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন-কে সাক্ষাৎকার দেন, পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে।
সাক্ষাউকারে বলুয়ার্তে বলেন, পেরু তৃতীয়বারের মতো এপেকের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনের আয়োজন করে সম্মানিত বোধ করছে। এপেকের অর্থনীতি বিশ্বের জিডিপি-র একটি বড় অংশ। এ সম্মেলন এপেক দেশগুলোর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। 

তিনি বলেন, এপেকের ২১টি অর্থনৈতিক সত্তার যোগাযোগে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদেরকে এসব দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক যোগাযোগ জোরদার করতে এবং চীনা অভিজ্ঞতা থেকে শিখতে হবে। চীনের কাছ থেকে আমরা দারিদ্র্যবিমোচনের অভিজ্ঞতা শিখেছি। 


গত ১৪ নভেম্বর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট বলুয়ার্তে অনলাইনে চানচাই বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সি বলেন, বন্দরটি হলো ‘বেল্ট অ্যান্ড রোড’-এর আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতার ফল। 


এ প্রসঙ্গে বলুয়ার্তে বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ পারস্পরিক সম্মান, ন্যায্যতা, ও শান্তির প্রতীক। এ উদ্যোগ নতুন অর্থনৈতিক সত্তাগুলোর জন্য অনুসরণযোগ্য ও লাভজনক। পেরু অব্যাহতভাবে এ উদ্যোগে অংশগ্রহণ করে যাবে।


সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।