NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

জাপানি দর্শকদেরও মুগ্ধ করল ‘লাপাতা লেডিস’


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ১০:৫৪ এএম

জাপানি দর্শকদেরও মুগ্ধ করল ‘লাপাতা লেডিস’

এ বছর বলিউডে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সবচেয়ে প্রশংসিত যে নাম, সেটি ‘লাপাতা লেডিস।’ কিরণ রাও সিনেমাটি নির্মাণের পাশাপাশি প্রযোজনাও করেছেন। সহ প্রযোজক হিসেবে রয়েছেন আমির খান ও জ্যোতি দেশপাণ্ডে। সিনেমাটিতে অভিনয়ে একঝাঁক মুখ দেখা গেছে।

এতে নিতাংশি গোয়েল, প্রতিভা রাংতা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, রবি কিশানের অভিনয় সবার মন ছুঁয়েছে। মুক্তির পর বক্স অফিসে যেমন আয় করেছে এটি, তেমনি দর্শক সমালোচকদের মন ছুঁয়ে গেছে অবলীলায়। এ বছর ভারতের হয়ে অস্কারে প্রতিনিধিত্ব করবে সিনেমাটি। 

 

সম্প্রতি জাপানে মুক্তি পেয়েছে সিনেমাটি।

আর মুক্তির পর জাপানি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে ‘লাপাতা লেডিস।’ গত বছর ভারতের বক্স অফিস মাতিয়েছে ‘পাঠান’ ও ‘সালার’ সিনেমা দুটি। আন্তর্জাতিক বাজারেও দারুণ সাড়া পেয়েছিল সিনেমাগুলো। তবে জাপানের বক্স অফিসে এগুলোকে টপকে গেছে কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’।
 

 

গ্রামীণ রোমান্টিক-কমেডি সিনেমাটি ৪ অক্টোবর মুক্তি পেয়েছে জাপানে। এরই মধ্যে সেখানে সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে পাঁচ কোটি ইয়েন, যা ভারতীয় মুদ্রায় দুই কোটি ৭৫ লাখ রুপির বেশি। এখনো এটি চলছে জাপানে। অন্যদিকে শাহরুখ অভিনীত ‘পাঠান’ সর্বসাকুল্যে জাপানে আয় করেছিল পাঁচ কোটি ইয়েন আর প্রভাসের ‘সালার’-এর সংগ্রহ চার কোটি ৬০ লাখ ইয়েন।

মাত্র পাঁচ কোটি রুপি বাজেটের ‘লাপাতা লেডিস’ এ পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৩১ কোটি রুপি।

যা সিনেমাটিকে ব্লকবাস্টার খেতাব দিয়েছে। এ বছর ভারতের হয়ে‘ফরেন ফিল্ম’ বিভাগে অস্কারও জিততে পারে সিনেমাটি, এমন প্রত্যাশাই রাখছেন সিনেমাটেপ্রেমীরা।