NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

তাসকিনের জোড়া আঘাত


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৪:৪২ পিএম

তাসকিনের জোড়া আঘাত

ভাগ্যের খেলায় জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে বাংলাদেশের ১৪তম টেস্ট অধিনায়ককে উইকেট ভাগ্য এনে দিতে পারছিলেন না তাসকিন আহমেদ-শরীফুল ইসলামরা।

অ্যান্টিগায় শুরুতেই উইকেট পেতে যখন মরিয়া বাংলাদেশের পেসাররা তখন ধৈর্যশীল ব্যাটিংযে মনোযোগী ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্রাফেট ও মিখাইল লুইস। ১৩ ওভার পর্যন্ত জুটি ভাঙতে দেননি দুজনে।

উইকেট না পেলেও চাপটা অবশ্য ঠিক দিয়ে রাখছিলেন হাসান মাহমুদ-শরীফুলরা। রানের চাকা লাগাম দিয়ে। তবে বাংলাদেশের উইকেটের অপেক্ষাটা আর খুব বেশি দীর্ঘায়িত হতে দেননি তাসকিন।

 

১৪তম ওভারের তৃতীয় বলে জুটি ভাঙেন তাসকিন।

উইকেটটিতে অবশ্য আম্পায়ারের কিছুটা সহায়তাও পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রাফেটকে ব্যক্তিগত ৪ রানে এলবিডব্লিউ করেন বাংলাদেশি পেসার। দলীয় ২৫ রানে ব্রাফেট ড্রেসিংরুমে ফেরার আগে রিভিউ নিলে দেখা যায় আম্পায়ার্স কলের বলি হন তিনি।

 

ফিরতি ওভারে আরেকটি উইকেট নিয়ে বাংলাদেশের আনন্দ দ্বিগুণ করেন তাসকিন।

এবার তার শিকার কেসি কার্টি। ৮ বলে ডাক মেরে সাজঘরে ফেরেন তিনি। তাসকিনের বল ফ্লিক করতে গেলে এজড হয়ে মিড উইকেটে তাইজুলের হাতে ধরা পড়েন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার। 

 

প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ২ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৬ রান। ওপেনার লুইসের ৩২ রানের বিপরীতে ১০ রানে অপরাজিত আছেন কেভম হজ।