NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ডিভোর্সের ৩ দিন পরেই ‘সুখবর’ দিলেন এ আর রহমান


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৪:৪৪ পিএম

ডিভোর্সের ৩ দিন পরেই ‘সুখবর’ দিলেন এ আর রহমান

সদ্যই বিচ্ছেদের খবরে শিরোনামে এসেছেন ভারতের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমান। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এই মিউজিক মায়েস্ট্রো। এই মুহূর্তে বিষাদেই ডুবে রয়েছেন এই অস্কারজয়ী সুরকার। তবে বিষাদের মেঘের মাঝেই উঁকি দিল আনন্দের সংবাদ।

সদ্যই ভক্তদের দুঃসংবাদ দেওয়া এ আর রহমান এবার দিলেন সুসংবাদ। ‘হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ডে’ সংগীত-ফিচার ফিল্ম ও স্কোর-ইনডিপেনডেন্ট ফিল্ম ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছেন তিনি।

 

সুদীর্ঘ ক্যারিয়ারে এ আর রহমানের ঝুঁলিতে আছে অস্কার ও গ্র্যামির মতো অ্যাওয়ার্ড। এবার তার সফলতার মুকুটে আরো একটি পালক যুক্ত হলো।

‘দ্য গোট লাইফ’ চলচ্চিত্রের পেরিয়োন গানের জন্য পেয়েছেন এ সম্মানসূচক পুরস্কার।

 

এই আনন্দের সংবাদটি এ আর রাহমান নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। সাবেক স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর সামাজিক মাধ্যমে এটাই তার প্রথম পোস্ট। অ্যাওয়ার্ড গ্রহণের বেশ কিছু ছবি শেয়ার করে সংগীত পরিচালক লিখেছেন, ‘এ অর্জনে আমি এবং আমাদের গোটা টিম গর্বিত।

এ সিনেমাটিকে জীবন্ত করার জন্য যারা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। পুরো ‘দ্য গোট লাইফ’ টিম এবং দশর্কদের ধন্যবাদ। তাদের ভালোবাসায় আমাদের কষ্ট সফল হয়েছে।’

 

গত ২৮ মার্চ মুক্তি পায় দক্ষিণের সিনেমা ‘দ্য গোট লাইফ’। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে।

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। তার চরিত্রের নাম নাজিব, ঘটনাচক্রে মরুভূমিতে ছাগল চরায়। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেন ব্লেসি। সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসেও দারুণ আয় করেছে।

 

এদিকে গত ১৯ নভেম্বর এ আর রহমানের বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে। রহমান-সায়রা বানুর বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান সায়রার আইনজীবী বন্দনা শাহ। এরপর সায়রা বানু ও এ আর রহমানও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ আর রহমান। তাদের তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন। দীর্ঘ ২৯ বছর এ তারকা দম্পতি সংসার করেছেন একসঙ্গে। সর্বশেষ আম্বানিদের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুকে।