NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

আহতদের নিজস্ব উদ্যোগে ব্যয়িত অর্থ পরিশোধ করা হবে


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০৩:৪৩ পিএম

আহতদের নিজস্ব উদ্যোগে ব্যয়িত অর্থ পরিশোধ করা হবে

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, জুলাই থেকে আহতদের অনেক পরিবার নিজ খরচে চিকিৎসা চালিয়েছেন। অনেক আহত পরিবার সাহায্য পাননি। যারা নিজস্ব টাকায় চিকিৎসা করেছেন, তাদের টাকা পরিশোধ করবো।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আহতদের এরই মধ্যে গৃহীত চিকিৎসার জন্য ব্যয় করা অর্থ স্বীকৃত নিয়ম অনুসরণ করে যথাযথ ডকুমেন্টে ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’র কাছে জমা দেওয়া হলে তারা সেগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত করবে। তাদের ইতিবাচক মতামতের ভিত্তিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ব্যয়িত অর্থ পরিশোধের ব্যবস্থা করবে।

 

তিনি আরও বলেন, শ্রেণিকরণের ওপর ভিত্তি করে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদানের সর্বোচ্চসীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা পর্যন্ত করা হয়েছে।