NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

অভিজ্ঞদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে আত্মবিশ্বাসী মিরাজ


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ১০:২০ পিএম

অভিজ্ঞদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে আত্মবিশ্বাসী মিরাজ

‘পঞ্চপান্ডবের’ কোনো একজনকে ছাড়া প্রথমবারের মতো কোনো টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে ছাড়া টেস্ট ম্যাচ খেলে এবারই প্রথম স্কোয়াডেই নেই এই ৫ জনের কেউই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় তাই ‘বড় ভাইদের’ ছাড়াই খেলতে হবে বাংলাদেশ। মাথার উপর ছায়া হিসেবে তাদের না পাওয়ায় কঠিন পরীক্ষাই দিতে হবে মেহেদী হাসান মিরাজ-লিটন দাসদের।

সঙ্গে চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। একই কারণে স্কোয়াডে থাকা হয়নি মুশফিকেরও। তবে সিনিয়ররা না থাকলেও সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া মিরাজ আশাবাদী ভালো কিছু করবেন তারা।

 

গতকাল সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই অনেক সময় আমাদের খেলতে হয়।

মুশফিক চোটে পড়েছেন। সাকিব জানিয়েছেন তিনি অবসর নিতে যাচ্ছেন। কাজটা কঠিন। তারপরও বিশ্বাস আছে যে ভালো কিছু করতে পারব আমরা।
দল হিসেবে এখন যথেষ্ট ভালো। কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে। এমন কন্ডিশনে পারফর্ম করার ভালোই সুযোগ রয়েছে তাদের।’

 

অভিজ্ঞ বলতে শুধু মমিনুল হকই আছেন। অভিজ্ঞদের এ সিরিজে না পেলেও নিজেরা দায়িত্বটা ভালোভাবে সামলাবেন বলে জানিয়েছেন মিরাজ।

ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নামা অলরাউন্ডার বলেছেন, ‘আপনি যা বললেন, আমাদের এখন সিনিয়র খেলোয়াড় নেই। তবে দলে এখন আমি, মুমিনুল এবং লিটন দাসের মতো অভিজ্ঞরাও আছে। আমার মতে দুই বছর আগের চেয়ে এখন অনেক ভালো দল আমরা। নেতিবাচক কিছু ভাবছি না। নিজেদের খেলার প্রতিই শুধু মনোযোগ দিচ্ছি।’

 

এখন দেখার বিষয় কতটা দায়িত্ব নিতে পারেন মিরাজ-লিটনরা।