NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

ইউক্রেনে প্রথমবার আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ এএম

ইউক্রেনে প্রথমবার আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার

রাশিয়া বৃহস্পতিবার প্রথমবারের মতো ইউক্রেনে একটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে কিয়েভ জানিয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রুশ বাহিনী সকালে দিনিপ্রো শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশেষ করে, রুশ ফেডারেশনের আস্ত্রাখান অঞ্চল থেকে একটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্রেমলিনের আক্রমণ শুরুর পর প্রথমবার এই ধরনের অস্ত্র ব্যবহৃত হলো বলে বাহিনীটির একটি সূত্র নিশ্চিত করেছে।

 

সূত্রটি আরো জানায়, এটি ‘স্পষ্ট’ যে ওই ক্ষেপণাস্ত্র, যা প্রচলিত ও পারমাণবিক—উভয় ধরনের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম, পারমাণবিক চার্জ বহন করেনি।

এদিকে মস্কো ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিনা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তার ‘এই বিষয়ে কিছু বলার নেই’।

এদিকে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে বিমানবাহিনী জানিয়েছে। তবে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি (আইসিবিএম) ভূপাতিত হয়েছে কিনা তা বিস্তারিত জানানো হয়নি।

 


 

দিনিপ্রো শহর যেখানে অবস্থিত, সেই বৃহত্তর অঞ্চলের প্রধান সের্হি লিসাক বলেছেন, রুশ বিমান হামলায় একটি পুনর্বাসনকেন্দ্র, কয়েকটি বাড়ি ও একটি শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দুই ব্যক্তি আহত হয়েছেন। ৫৭ বছর বয়সী এক পুরুষকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৪২ বছর বয়সী এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর রাশিয়া ও ইউক্রেন মারাত্মক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে আরো সক্রিয় হয়েছে।

 

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বুধবার জানিয়েছে, লন্ডনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর কিয়েভ যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র রাশিয়ার লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে সেগুলো রাশিয়ার ভূখণ্ডে নাকি অধিকৃত ইউক্রেনে ভূপাতিত হয়েছে তা উল্লেখ করেনি।

সূত্র : এএফপি