NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

গাজা যুদ্ধে ‘বাস্তব ও দীর্ঘ বিরতি’র আহ্বান ব্লিনকেনের


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৪, ০৩:৩১ পিএম

গাজা যুদ্ধে ‘বাস্তব ও দীর্ঘ বিরতি’র আহ্বান ব্লিনকেনের

মার্কিন শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিনকেন বুধবার ইসরায়েলকে গাজা যুদ্ধে ‘বাস্তব ও দীর্ঘকালীন বিরতি’ কার্যকরের আহ্বান জানিয়েছেন, যাতে ওই অঞ্চলের মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হয়। সেখানে পরিস্থিতি উন্নতির জন্য যুক্তরাষ্ট্রের আরোপিত সময়সীমা শেষ হওয়ার তিনি এ আহ্বান জানালেন।

ব্লিনকেন এদিন জানান, নির্ধারিত সময়সীমার আগেই ইসরায়েল মানবিক সংকট মোকাবেলায় বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, তবে আরো পদক্ষেপ প্রয়োজন। তিনি ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের গাজার বিশাল এলাকায় যেকোনো লড়াই বা যুদ্ধে প্রকৃত ও দীর্ঘকালীন বিরতি প্রয়োজন, যাতে অভাবী মানুষের কাছে কার্যকরভাবে সহায়তা পৌঁছতে পারে।

 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল গাজাজুড়ে ব্যাপক হামলা শুরু করায় অঞ্চলটি মারাত্মক মানবিক সংকটের মধ্যে রয়েছে। গত মাসে ব্লিনকেন ও মার্কিন প্রতিরক্ষাপ্রধান লয়েড অস্টিন ইসরায়েলকে মানবিক সহায়তা নিশ্চিত করতে একটি চিঠি পাঠান। সেখানে ১৩ নভেম্বরের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়। অন্যথায় সামরিক সহায়তা হ্রাস হতে পারে বলে সতর্ক করা হয়।

 

ব্লিনকেন বুধবার বলেন, এটি মূলত জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে ইসরায়েলকে তাগিদ দেওয়ার উদ্দেশ্যে ছিল। ইসরায়েল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অনুরোধে ১৫টি সুপারিশের মধ্যে ১২টি বাস্তবায়ন করেছে। তবে এখনো ‘তিনটি বড় বিষয়’ সমাধান করা বাকি রয়েছে। দীর্ঘকালীন বিরতি কার্যকর করা তাদের মধ্যে একটি।

অন্য দুটি ছিল ফিলিস্তিনি অঞ্চলে বাণিজ্যিক ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া এবং ইসরায়েলি অভিযান শেষ হলে মানুষ যাতে সেই এলাকায় ফিরে যেতে পারে, সেই মর্মে স্থানান্তর আদেশ বাতিল করা।

 

ব্লিনকেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, যুদ্ধের অবসান ঘটানোর সময় এখন, কিন্তু এই মানবিক পদক্ষেপগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।’

ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, হামাসের ৭ অক্টোবরের হামলায় এক হাজার ২০৬ জন নিহত হয়েছে, যার বেশির ভাগই বেসামরিক। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় কমপক্ষে ৪৩ হাজার ৬৬৫ জন নিহত হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘ এ সংখ্যাকে নির্ভরযোগ্য হিসেবে গণ্য করেছে।

 

সূত্র : এএফপি