NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সরকারের আকার বাড়ানোর কারণ জানালেন রিজওয়ানা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:৫৫ এএম

সরকারের আকার বাড়ানোর কারণ জানালেন রিজওয়ানা

অন্তর্বর্তী সরকারের কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ সোমবার (১১ নভেম্বর) তিনি এ কথা বলেন।

 

 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজনকে।

 

তিনি বলেন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে। 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কিছু কৌশলগত কারণে কাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মাহফুজ আলমের পদমর্যাদা বাড়াতেই উপদেষ্টা করা হয়েছে। তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

 

 

 

জুলাই-আগস্টের গণহত্যার বিচার ও সংস্কারকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, কমিশন যেগুলো হয়েছে, মঙ্গলবারের (১২ নভেম্বর) মধ্যে বাকিগুলো চূড়ান্ত করা হবে। এর পরেই সংস্কারের কাজগুলো শুরু হবে।

 

 

তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা সংস্কারের দাবিও অস্বীকার করছে না।

রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারে বাধা এসেছে এ রকম হয়নি।